Showing posts with label প্রশ্নোত্তর. Show all posts
Showing posts with label প্রশ্নোত্তর. Show all posts

Monday, September 23, 2024

পাঁচ হাজার লোককে ঘাসের উপরে খাওয়ানোর রূপক অর্থ

পাঁচ হাজার লোককে ঘাসের উপরে খাওয়ানোর রূপক অর্থ

 


 লেখকঃ পাষ্টর জনসন সরকার।

“যীশু তাহা শুনিয়া তথা হইতে নৌকা যোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন; আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাঁহার পশ্চাৎ গমন করিল। তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, এবং তাহাদের পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন। পরে সন্ধ্যা হইলে শিষ্যগণ নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, এই স্থান নির্জন, বেলাও গিয়াছে; লোকদিগকে বিদায় করুন, যেন উহারা গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য ক্রয় করে। যীশু তাঁহাদিগকে কহিলেন, উহাদের যাইবার প্রয়োজন নাই, তোমরাই উহাদিগকে আহার দেও। তাঁহারা তাঁহাকে কহিলেন, আমাদের এখানে কেবল পাঁচখানি রুটি ও দুইটি মাছ ছাড়া আর কিছুই নাই। তিনি কহিলেন, সেইগুলি এখানে আমার কাছে আন। পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন; আর সেই পাঁচখানি রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন, এবং রুটি কয়খানি ভাঙ্গিয়া শিষ্যদিগকে দিলেন, শিষ্যেরা লোকদিগকে দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল; এবং তাঁহারা অবশিষ্ট গুঁড়াগাঁড়া পূর্ণ বারো ডালা তুলিয়া লইলেন। যাহারা আহার করিয়াছিল, তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান পাঁচ সহস্র পুরুষ ছিল।” –মথি১৪:১৩-২১;

বর্তমান সময়ে অনেক খ্রীষ্টানদের কাছে এই প্রচার খুবই সাধারন মনে হয় কিন্তু বাস্তবে এই ঘটনাতে খুবই গুরুত্বপূর্ন শিক্ষা র‍য়েছে। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে সদাপ্রভুকে (ইয়াওয়েকে) বলা হয়েছে আমাদের মেষপালক,  সদাপ্রভু আমার পালক,আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরাণীতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম-জলের ধারে ধারে আমাকে চালান।” গীতসংহিতা২৩:১-২; নূতন নিয়মে প্রভু যীশু খ্রীষ্ট  বলেছেন, আমিই উত্তম মেষপালক; উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে।”-যোহন১০:১১; “আমিই উত্তম মেষপালক; আমার নিজের সকলকে আমি জানি, এবং আমার নিজের সকলে আমাকে জানে,” -যোহন১০:১৪;

ত্রিত্বের ঈশ্বরের মধ্যে প্রভু যীশু খ্রীষ্ট হলে দ্বিতীয় সত্তা তিনি পুত্র ঈশ্বর যিনি পিতাকে প্রকাশিত করেন।[1]  প্রভু যীশু খ্রীষ্ট আমাদের পালক যখন তিনি দেখলেন হাজার-হাজার মানুষ (মেষপাল) তার কাছে এসেছে তিনি তাদের দেখে করুণাবিষ্ট হয়েছিলেন, তিনি প্রথমে প্রেরিতদের বললেন সেই মেষেদের খাদ্যের যোগান দিতে কিন্তু তাদের কাছে যা ছিল তা অল্প ছিল তা দিয়ে ৫ হাজার লোককে খাওয়ানো অসম্ভব ছিল। তখন তিনি তাদের ঘাসের উপরে বসতে[2] আদেশ করলেন যেমন শাস্ত্র বলে, “তিনি তৃণভূষিত চরাণীতে আমাকে শয়ন করান,” গীতসংহিতা২৩:২; এবং তাদের স্বর্গ থেকে খাবার এনে তাদের এটা বিশ্বাস করালেন যে, সদাপ্রভু তাদের পালক হিসাবে আছেন তাদের অভাব হবে না “পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন; আর সেই পাঁচখানি রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন, এবং রুটি কয়খানি ভাঙ্গিয়া শিষ্যদিগকে দিলেন, শিষ্যেরা লোকদিগকে দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল; এবং তাঁহারা অবশিষ্ট গুঁড়াগাঁড়া পূর্ণ বারো ডালা তুলিয়া লইলেন।”-মথি১৪:১৯-২০;


 



[1] ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; একজাত পুত্র,(একজাত ঈশ্বর) যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই [তাঁহাকে] প্রকাশ করিয়াছেন। যোহন১:১৮;

 

[2]গীতসংহিতা ২৩:২ পদে “শয়ন করান” কথাটি হিব্রু উচ্চারন হচ্ছে (יַרְבִּיצֵ֑נִי (yar·bî·ṣê·nî) যা হিব্রু רָבַץ (rabats) থেকে এসেছে যা হিব্রু বাইবেলে ৩০ বার উল্লেখিত রয়েছে। এই হিব্রু শব্দ পবিত্র বাইবেলে “বসার” ক্ষেতেও অনুবাদ হয়েছে, “পথের পার্শ্বস্থ কোন বৃক্ষে কিম্বা ভূমির উপরে তোমার সম্মুখে যদি কোন পক্ষীর বাসাতে শাবক কিম্বা ডিম্ব থাকে, এবং সেই শাবকের কিম্বা ডিম্বের উপরে পক্ষিণী বসিয়া (רֹבֶ֙צֶת֙) থাকে, তবে তুমি শাবকগণের সহিত পক্ষিণীকে ধরিও না।”দ্বিতীয় বিবরন২৬:৬;

 

 

আঙ্গুলি দিয়ে মাটিতে লেখার রূপক অর্থ

আঙ্গুলি দিয়ে মাটিতে লেখার রূপক অর্থ

 


লেখকঃ পাষ্টর জনসন সরকার।

পরে তাহারা প্রত্যেকে আপন আপন গৃহে গেল, কিন্তু যীশু জৈতুন পর্বতে গেলেন। আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন; এবং সমুদয় লোক তাঁহার নিকটে আসিল; আর তিনি বসিয়া তাঁহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরীশীগণ ব্যভিচারে ধৃত একজন স্ত্রীলোককে তাঁহার নিকটে আনিল, ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাঁহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে, সেই ক্রিয়াতেই, ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মোশি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়াছেন; তবে আপনি কি বলেন? তাহারা তাঁহার পরীক্ষা ভাবেই এই কথা কহিল, যেন তাঁহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যীশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাঁহাকে জিজ্ঞাসা করিতে লাগিল তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষপাপ, সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া, এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া, একে একে বাহিরে গেল, প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্যন্ত গেল; তাহাতে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যীশু মাথা তুলিয়া, স্ত্রীলোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া, তাহাকে কহিলেন, হে নারি, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল, তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না, প্রভু, কেহ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না; যাও, এখন অবধি আর পাপ করিও না।-যোহন৮:১-১১;

অধ্যাপক এবং ফরীশীরা প্রভু যীশু খ্রীষ্টকে পরীক্ষা করে দেখছিল যে তিনি নবী মোশির ব্যবস্থা জানেন কিনা? কারন নবী মোশির ব্যবস্থা অনুসারে ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারীণী মহিলা দুজনকেই বিচারে নিয়ে আসেতে হবে।[1] অথচ অধ্যাপক এবং ফরীশীরা শুধুমাত্র ব্যভিচারীণী মহিলাকে ধরে নিয়ে এসেছিল প্রভু যীশু খ্রীষ্টকে পরীক্ষা করার জন্য। কিন্তু প্রভু যীশু খ্রীষ্ট তাদের ধরে ফেলেছিলনে তার জন্য তিনি তাদের বললেন, “তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথমে ইহাকে পাথর মারুক।”(যোহন৮:৭) অধ্যাপক এবং ফরীশীরা নবী মোশির নিয়ম ভঙ্গ করে সেই ব্যভিচারী মহিলাকে একা ধরে নিয়ে এসেছিল যা ছিল ব্যবস্থা লঙ্ঘন আর পবিত্র বাইবেল অনুসারে ব্যবস্থা লঙ্ঘন কারাই হলো পাপ “যে কেহ পাপাচরণ করে, সে ব্যবস্থালঙ্ঘনও করে, আর ব্যবস্থালঙ্ঘনই পাপ”(১যোহন৩:৪;) অধ্যাপক এবং ফরীশীরা জানতো যে তারা প্রভু যীশু খ্রীষ্টকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই ব্যবস্থা লঙ্ঘন করে পাপ করেছে তার জন্য তাদের কারো সাহস হলো না সেই ব্যভিচারী মহিলাকে পাথর মারার। (এছাড়াও পবিত্র বাইবেল অনুসারে আমারা সকলেই পাপী[2] একমাত্র প্রভু যীশু খ্রীষ্ট ছিলেন জন্মগতভাবে নিষ্পাপ,[3] বিচার করার অধিকার একমাত্র তার হাতেই ছিল অন্য কারো নয়।[4])

ইয়াওয়ে এলোহীম (সদাপ্রভু ঈশ্বর) আজ্ঞা লিখে দিয়েছিলেন তার নিজের আঙ্গুল দ্বারা (যাত্রাপুস্তক৩১:১৮;) প্রভু যীশু খ্রীষ্টকে পবিত্র শাস্ত্রে ইয়াওয়ে বাহু বলা হয়েছে (যিশাইয়৫৩:১;) পবিত্র শাস্ত্রে লেখা বলা আছে প্রভু, যীশু খ্রীষ্ট সদাপ্রভুর দূত হিসাবে নবী মোশিকে পথ দেখিয়েছিলেন (যাত্রাপুস্তক২৩:২০-২১;) এবং প্রভু যীশু খ্রীষ্টকে ইয়াওয়ে এলোহীমের বাক্য বলা হয়(যোহন১:১;১৪; প্রকাশিতবাক্য ১৯:১২-১৩;)

প্রভু যীশু খ্রীষ্ট অঙ্গুলি দিয়ে মাটিতে এই জন্যই লিখছিলনে তিনি ইহুদিদের এটাই বুঝিয়েছিলেন তোমরা যে আইন/ব্যবস্থা নিয়ে কথা বলছো তার লেখক আমি।



এখন দেখব প্রভু যীশু খ্রীষ্ট অঙ্গুলি দিয়ে কি লিখেছিলেন?

ইহুদিদের কুটিরবাস পর্বে প্রভু যীশু খ্রীষ্ট ইহুদিদের বললেন, “শেষ দিন, পর্বের প্রধান দিন, যীশু দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।”(যোহন৭:৩৭-৩৮;) এই কথা শোনার পর অনেকেই তার উপরে বিশ্বাস করল আবার অনেকে অবিশ্বাস করল[5] যারা প্রভু যীশু খ্রীষ্টের প্রতি অবিশ্বাস করল তাদের উদ্দেশ্যেই তিনি ধূলিতে লিখলেন এবং সেই ভবিষ্যৎবাণীটি পূর্ন করলেন যা নবী যিরমিয় দ্বারা লিখিত হয়েছিল, “হে সদাপ্রভু, ইস্রায়েলের প্রত্যাশাভূমি, যত লোক তোমাকে পরিত্যাগ করে, সকলেই লজ্জিত হইবে। ‘যাহারা আমা হইতে সরিয়া যায়, তাহাদের নাম ধূলিতে লিখিত হইবে; কারণ তাহারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে।” -যিরমিয়১৭:১৩;



[1] আর যে ব্যক্তি পরের স্ত্রীর সহিত ব্যভিচার করে, যে ব্যক্তি প্রতিবাসীর স্ত্রীর সহিত ব্যভিচার করে, সেই ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী, উভয়ের প্রাণদণ্ড অবশ্য হইবে।– লেবীয়২০:১০;

 

[2] কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে-রোমীয়৩:২৩;

[3] দূত উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাঁহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে -লূক১:৩৫;

[4] আর তিনি তাঁহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্যপুত্র।-যোহন৫:২৭;

[5] সেই সকল কথা শুনিয়া লোকসমূহের মধ্যে কেহ কেহ বলিল, ইনি সত্যই সেই ভাববাদী। আর কেহ কেহ বলিল, ইনি সেই খ্রীষ্ট। কিন্তু কেহ কেহ বলিল, কেমন? খ্রীষ্ট কি গালীল হইতে আসিবেন? শাস্ত্রে কি বলে নাই, খ্রীষ্ট দায়ূদের বংশ হইতে, এবং দায়ূদ যেখানে ছিলেন, সেই বৈৎলেহম গ্রাম হইতে আসিবেন? এই প্রকারে তাঁহাকে লইয়া লোকসমূহের মধ্যে মতভেদ হইল।–যোহন৭:৪০-৪৩;

 

 

গেৎশিমানী বাগানে প্রার্থনার রহস্য কি? কেনই বা প্রভু যীশু খ্রীষ্ট এলী এলী লামা শাবাক্তানি বলেছিলেন?

গেৎশিমানী বাগানে প্রার্থনার রহস্য কি? কেনই বা প্রভু যীশু খ্রীষ্ট এলী এলী লামা শাবাক্তানি বলেছিলেন?

 


লেখকঃ পাষ্টর জনসন সরকার।

অনেকে মনে করে প্রভু যীশু খ্রীষ্ট মৃত্যুর আগের রাতে শুধুমাত্র মৃত্যুর ভয় পেয়েছিলেন এমন কি এক সময়ে এই ভূল ধারনাটি আমার মধ্যেও ছিল। কারন ছোট থেকে অনেক বিশপ, রেভারেন্ট, পাষ্টরদের প্রচারে এই কথাটি প্রায় খ্রীষ্টানরা শুনে থাকেন যদিও তাদের এই প্রচারটি সম্পূর্ন সত্য নয়। প্রভু যীশু খ্রীষ্টের মধ্যে মানবীয় স্বভাব ছিল ঠিকি তবে এই ঘটনায় প্রভু যীশু খ্রীষ্টের স্বর্গীয় স্বভাবের দিকের প্রেক্ষাপট মোনযোগ দিতে অধিকাংশ প্রচারকগণ ভূলে গেছেন। প্রভু যীশু খ্রীষ্ট শুধুমাত্র প্রহারিত হওয়ার ভয়ে কিংবা মৃত্যু যন্ত্রানার ভয়ে পিতা ইয়াওয়ে এলোহীমর (সদাপ্রভু ঈশ্বরের) কাছে প্রার্থনা করেন নি কারন তিনি পৃথিবীতে আসার পূর্বে থেকেই জানতেন তাকে মানবজাতির পাপের জন্য মৃত্যুরবন করতে হবে, “যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে, এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।” (মথি২০:২৮;)

এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করিবার সময়ে বলেন, “তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই,

কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ; হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই।

তখন আমি কহিলাম, দেখ, আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে-

হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি।” (ইব্রীয় ১০:৫-৭;)

প্রভু যীশু খ্রীষ্ট পিতার কাছে আরেকটি গুরুত্বপূর্ন কারনে প্রার্থনা করেছিলেন আর সেই কারনটি হলো পিতা ঈশ্বর থেকে পৃথক হওয়ার ভয়/বেদনা/ দুঃখ। প্রভু যীশু খ্রীষ্টের মধ্যে পবিত্র আত্মার দ্বারা পিতা ঈশ্বর সর্বদা তার মধ্যে বাস করতেন এবং প্রভু যীশু খ্রীষ্ট সেই পবিত্র আত্মার দ্বারাই পিতার মধ্যে বাস করতেন , “তুমি কি বিশ্বাস কর না যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি, তাহা আপনা হইতে বলি না; কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস কর যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন; আর না হয়, সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস কর।” (যোহন১৪:১০-১১;)

প্রভু যীশু খ্রীষ্ট জানতেন যখন তিনি সকলের পাপ নিজের উপরে চাপাবেন তাখন পিতা ঈশ্বর তার কাছ থেকে দূরে সরে যাবেন সেই সময়ে তিনি পিতা ঈশ্বর মুখ দেখতে পারবেন না (পাপের কারনেই পিতা ঈশ্বরের সাথে আমাদের বিচ্ছেদ ঘটে)[1] সেই জন্য যখন প্রভু যীশু খ্রীষ্ট ক্রুশীয় মৃত্যুর সময়ে সকলের পাপ নিজের উপরে নিলেন[2] তখন পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মা তার কাছে থেকে কিছু সময়ের জন্য সরে গেলেন আর তখন আসলে সেই কঠিন সময়টা যেটার জন্য প্রভু যীশু খ্রীষ্ট সব থেকে বেশি চিন্তিত ছিলেন। সেই কষ্টটা তিনি সহ্য করতে না পেরে উচ্চ রবে চিৎকার গীতসংহিতা ২১:১ পদ থেকে বললেন, “এলী এলী লামা শবক্তানী,”

আর নয় ঘটিকার সময়ে যীশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, “এলী এলী লামা শবক্তানী,” অর্থাৎ “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? ” (মথি২৭:৪৬;) এর কারন হলো সেই সময়ে পিতা ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা সেই সময়ে পুত্রের মধ্যে ছিলেন না, পবিত্র আত্মার অনুপস্থিতি উপলব্ধি করা মাত্রই প্রভু যীশু খ্রীষ্ট তার পরের বানীতে বলেছিলেন ‘আমার পিপাসা পাইয়াছে’ (যদিও এটা পূর্বেই ভবিষ্যৎবানী করা হয়েছিল গীতসংহিতা৬৯:২১;)

ইহার পরে যীশু, সমস্তই এখন সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, ‘আমার পিপাসা পাইয়াছে’।” যোহন১৯:২৮;

প্রভু যীশু খ্রীষ্ট পবিত্র আত্মাকেই জীবন্ত জল বলেছেন “যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।যাহারা তাঁহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন; কারণ তখনও আত্মা দত্ত হন নাই, কেননা তখনও যীশু মহিমাপ্রাপ্ত হন নাই।”যোহন৭:৩৮-৩৯; তাই যখন পবিত্র আত্মা মধ্যে অনুপস্থিত ছিলেন তখনি প্রভুর পিপাসা লেগেছিলো। এথেকে বোঝায় যায় প্রভু যীশু খ্রীষ্ট আরেকটি গুরুত্বপূর্ন কারনে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন।



[1] কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাঁহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না।–যিশাইয়৫৯:২;

 

[2] আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব।–যোহন১২:৩২;